বরিশালকে ৬ উইকেটে হারালো খুলনা

By Unknown শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল বুলসকে ৬ উইকেটে হারালো খুলনা টাইটান্স। শুক্রবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ১২০ রানের টার্গেট দেয় মুশফিকুর রহিমের বরিশাল বুলস।

জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা

১২০ রানের সহজ টার্গেটে ব্যাট করতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা। দলের হয়ে ব্যাটিং শুরু করেন তাইবুর রহমান ও হাসানুজ্জামান। ওপেনার হাসানুজ্জামানকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন তাইজুল ইসলাম।

 ইনিংসের প্রথম ওভারে বোল্ড হওয়ার আগে খুলনার এই ওপেনার করেন ৪ রান। ইনিংসের চতুর্থ ওভারে বিদায় নেন রিকি ওয়েসেলস। রুম্মন রইসের বলে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫ রান। দলীয় ১৬ রানের মাথায় দুই উইকেট হারায় খুলনা।

দলকে জয়ের পথে নিতে থাকেন শুভাগত হোম এবং দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। এই জুটি থেকে আসে ৫৭ রান। ইনিংসের ১৭তম ওভারে বিদায় নেন ৪০ রান করা শুভাগত হোম।

 রুম্মনের বলে বোল্ড হওয়ার আগে শুভাগত ৩৪ বলে ৫টি চার আর একটি ছক্কায় তার ইনিংসটি সাজান। মাহমুদুল্লাহ রিয়াদ ৩৫ বলে একটি চার আর ২টি ছক্কায় করেন অপরাজিত ৩৬ রান। ৮ রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান।

এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক মুশফিকুর রহিমের ৩১ রানের উপর ভর করে ১১৯ রান করে বরিশাল। এদিন বরিশালের হয়ে বড় স্কোর করতে পারেন না কেউই। শাহরিয়ার নাফিস করেন ২৩ রান। খুলনার হয়ে একটি করে উইকেট পান মোশারফ হোসেন, শফিউল ইসলাম ও জুনায়েদ খান।


সূত্র:ittefaq
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.