স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিয়েতে রাজি না হওয়ায় পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে মারপিট করে ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকার নুরপুর মহল্লায় এঘটনা ঘটে। তবে যারা ওই শিক্ষার্থীকে অপহরণ করেছে তারা স্থানীয় দুর্বৃত্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।
মেয়ের বাবা জব্বার আলী জানান, তাহেরপুর পৌর এলাকার যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা তার দশম শ্রেণীর মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়।
বিষয়টি পিংকি পরিবারের লোকজনদের জানায়। পরে যুবলীগ নেতা সোহেলকে জানিয়ে দেয়া হয় তার বিয়ের বয়স হয়নি। এখন তার বিয়ে দেয়া সম্ভব না।
এতে ক্ষিপ্ত হয়ে সোহেল, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান বাড়িতে গিয়ে তাকে অপহরণের চেষ্টা করে।
এসময় পরিবারের লোকজন বাধা দিলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক মারপিট করা হয়। একইসঙ্গে অস্ত্রের মুখে ওই ছাত্রীকেও তুলে নিয়ে যায় তারা।
সূত্র:dailyjanakantha

Social Links: