কলম্বিয়াকে হারালেই স্বস্তি আর্জেন্টিনার

By Unknown মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
অনলাইন ডেস্ক ॥ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে বুধবার বাংলাদেশ সময় ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর এই দিনেই স্বস্তি ফিরতে পারে আর্জেন্টিনা সমর্থকদের মনে। কেননা এই ম্যাচেই জয় পেলেই আর্জেন্টিনা পয়েন্ট টেবিলে কমপক্ষে এক ধাপ উপরে উঠে যেতে পারে। যদি ভাগ্য আরও সুপ্রসন্ন হয়, তবে চারেও উঠে যেতে পারে দল। তবে সেজন্য অপর ম্যাচের ভাগ্যের উপর নির্ভর করতে হবে তাদের। উরুগুয়ে যদি চিলিকে হারিয়ে দেয় তবেই সেটি সম্ভব। তবে সব কিছুই সম্ভব তখনই হবে যখন নিজেদের মাঠে কলম্বিয়াকে হারাতে পারে আলবিসেলেস্তেরা।

দলের কোচ এদগার্দো বাউজা অবশ্য নিজেদের মাঠ সান জুয়ানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ই ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আশা করি সান জুয়ানে আমরা ঘুরে দাঁড়াব।’

এছাড়াও তিনি আরও বলেন, ‘সমর্থকদের পাশে চাই। আমাদের মূল সমস্যা এত দিনেও আমরা ধারাবাহিক হতে পারিনি। এখনই সময় খেলোয়্ড়দের নিজেদের সেরাটা বের করে আনার। তারাও নিশ্চয় পরিস্থিতি বুঝে নিয়েছে। আমি ভরসা রাখছি তাদের ওপর।’

এদিকে কলম্বিয়ার কোচও মরিয়া জয় পেতে। আগের ম্যাচে চিলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে হোসে পোকারম্যানের শিষ্যরা। যাতে মোটেও খুশি নন তিনি। তাই এই ম্যাচে যে করেই হোক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চান তিনি।

ম্যাচ প্রসঙ্গে পোকারম্যান বলেন, ‘ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারার পর ওরা (আর্জেন্টিনা) আরও ভয়ঙ্কর হয়ে উঠবে সন্দেহ নেই। কিন্তু আমাদেরও এই ম্যাচে পয়েন্ট চাই।’

কলম্বিয়া ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে। আর আর্জেন্টিনা ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে অবস্থান করছে। এই ম্যাচে জয় পেলে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়াবে ১৯।

এদিকে অপর ম্যাচগুলোতে জিতে চিলি ও ইকুয়েডরেরও সুযোগ রয়েছে পয়েন্ট ২০ অর্জন করার। আর যদি তারা পয়েন্ট হারায় তাহলে তা সুযোগ করে দিবে আর্জেন্টাইনদের জন্য। কঠিন এক সমীকরণের মুখে দাঁড়িয়ে আছে লিওনেল মেসির দেশ। আর এই ম্যাচ দিয়েই তাদের ভাগ্য নির্ধারণ করতে হবে।

সূত্র:dailyjanakantha

Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.