মোদিকে 'হিটলারের চেয়েও বড় হিটলার' বললেন মমতা

By Unknown বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
ভারতের রাজধানী দিল্লির সংসদ চত্বরে বিরোধী দলগুলির সম্মিলিত বিক্ষোভ ও তৃণমূলের আন্দোলনে বাধা দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'হিটলারের চেয়েও বড় হিটলার' বলে আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

 তার দাবি, আন্দোলন পণ্ড করার চেষ্টা করেছে বিজেপি। খবর আনন্দবাজারের। মমতা বলেন, গণতন্ত্রে সৌজন্যবোধটুকু দরকার। বিরোধীদের কথাও শুনতে হবে। আমাদের প্রতিবাদ কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা হয়েছে। হিটলারের চেয়েও বড় হিটলার এসে গিয়েছেন। ইচ্ছা মতো সিদ্ধান্ত নিয়ে চলেছেন, আলোচনার কোনও প্রয়োজনই বোধ করছেন না।

... মিডিয়াকে ধমকাচ্ছেন, কর্পোরেট হাউসকে ধমকাচ্ছেন। মোদির ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলে ভুক্তভোগী সমগ্র ভারতবাসীই। কিন্তু মমতাই সব বিরোধী নেতাদের মধ্যে থেকে এগিয়ে এসে তীব্র সমালোচনা করছেন প্রধানমন্ত্রীর। তিনি বলেন,  ভালো দিনের কথা বলে প্রথমে ভোট নিয়েছিলেন। আর এখন সাধারণ মানুষের নোট লুঠ করে নিলেন।

 আবার ভোট আসছে, উত্তরপ্রদেশ, পাঞ্জাবে ভোট হবে, সেখানেই এর ফল বুঝতে পারবেন। হঠাৎ নোট বাতিলের পিছনে মোদির 'গোপন উদ্দেশ্য' রয়েছে উল্লেখ করে মমতা বলেন, এত তাড়াহুড়ো করে নোট বাতিল করে দেয়ার কারণ কী? প্রধানমন্ত্রীর ক্ষমতার অহঙ্কারে যা খুশি তাই করছেন।

ক্ষমতায় থাকলে কখনও কখনও চোখ-কান বন্ধ হয়ে যায়। ... সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বলেই এ রকম করছেন? আপনি কী চাইছেন? গুলি চালাতে?, গুন্ডামি করতে? যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে, ততক্ষণ আন্দোলন চালাবো। ভোটের জন্য নয়, মানুষের জন্য আন্দোলন করছি। গুলি করলেও আন্দোলন চলবে।’’

সূত্র:bd-pratidin

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.