সোনমের মন্তব্য শুনে হতবাক শাহরুখ!

By Unknown শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

 কদিন আগে খবরে প্রকাশ, বলিউড বাদশাহ শাহরুখ খান নাকি সোনম কাপুরের সঙ্গে কাজ করতে চান না। সোনম সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন একথা। শাহরুখের পছন্দের নায়িকাদের তালিকায় নাকি তার নাম নেই। আর এ কথাটি শুনে হতবাক শাহরুখ। সংবাদটি জানা গেল ভারতীয় গণমাধ্যম ‘ফিল্মি বিট’ এর প্রতিবেদন থেকে।

সোনম কাপুর একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে আগ্রহী, কিন্তু সে সুযোগ পাচ্ছেন না তিনি। তার ধারনা, শাহরুখ তার সঙ্গে কাজ করতে চান না। আর সেই কারণেই তার কাছে সুযোগও আসছে না। সোনমের এই বক্তব্য কানে যায় শাহরুখের। যা শুনে রীতিমত অবাক হন কিং খান। তখন নিজের বক্তব্যের সাফাই দিলেন সোনম। তার মতে, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

এই প্রসঙ্গ টেনে সোনম জানিয়েছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চান কি না। তার উত্তরে তিনি বলেছেন, অবশ্যই। যখনই শাহরুখ খান তার সঙ্গে কাজ করতে চাইবেন, তিনিও করবেন। কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনও সুযোগ নেই। ব্যাস। এটুকুই নাকি বলেছেন তিনি।

সোনম বিষয়টি আরও পরিষ্কার করে জানিয়েছেন, তার কাছে অনেক ফোন আসে। যেসব পরিচালকরা তাকে ফোন করে কাজের বিষয়ে কথা বলেন, তাদের সঙ্গেই কাজ করেন তিনি। তেমন যদি কোনওদিন শাহরুখও তাকে কাজের কথা বলেন, তিনি তার সঙ্গেও কাজ করবেন।

সোনমের মন্তব্যটি সংবাদমাধ্যমে প্রকাশের পর শাহরুখ তাকে ফোন করেছিলেন বলে জানিয়েছেন সোনম। বলেছেন, শাহরুখ তাকে ফোন করে জিজ্ঞেস করেন, যা প্রকাশ পেয়েছে, তা সত্যি কি না। তিনি উত্তর দেন, একেবারই না। এভাবে তিনি কথাটি বলেননি। শাহরুখ তাকে এতদিন চেনেন, সোনম একথা কখনই বলতে পারেন না বলে জানান এই নায়িকা।

প্রসঙ্গত, আনন্দ এল রাইয়ের নতুন ছবিতে শাহরুখ এক বামনের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে দুই নায়িকার একটি চরিত্রে ক্যাটরিনাকে নিয়েছেন পরিচালক। অন্য চরিত্রে দীপিকাকে ভেবেছিলেন। কিন্তু ক্যাট সাফ জানিয়ে দিয়েছেন, দীপিকা এলে তিনি ছবিতে কাজ করবেন না। সোনম আশা করেছিলেন, চরিত্রটার জন্য তারই ডাক পড়বে। সেই সঙ্গে শাহরুখের সঙ্গে কাজ করার অনেকদিনের স্বপ্নটাও পূরণ হবে তার। কিন্তু শাহরুখের কাছ থেকে সাড়া মেলেনি। তখন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে দুঃখপ্রকাশ করেছিলেন সোনম। তারই ভুল ব্যাখ্যা ছাপা হয় গণমাধ্যমে। আর এতেই শাহরুখের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় নায়িকার।

সূত্র: ফিল্মি বিট
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.