৫৭টি সিগারেটের সমান ক্ষতি করে একটি কয়েল

By Unknown শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

আপনি যদি মনে করেন মশার কয়েল আপনাকে শান্তিতে ঘুমাতে সাহায্য করে তবে আপনি ভুল ভাবছেন। এর কারণে আপনার শারিরীক ক্ষতিও হচ্ছে। কারণ একটি কয়েল ৫৭টি সিগারেটের সমান ক্ষতি করে।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা থেকে এ তথ্য উঠে এসেছে। এতে  চিকিৎসক ও পরামর্শক ড. সুজিত রাজন বলেন, আপনি যখন একটি কয়েল জ্বালান তখন সারারাত তা আপনার ঘরের বায়ু দূষণের কারণ হয়; যা ৫৭টি সিগারেটের সমান ক্ষতি করে।

ইউনিসেফের এক টুইটে, দিল্লির বায়ু ২৫টি সিগারেটের সমান ক্ষতি করছে, এমন তথ্য আসার পর এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে রাজ্য সরকারের প্রতিনিধি, চিকিৎসক, গবেষক, ট্রাফিক পুলিশ অফিসার এবং সাধারণ নাগরিকরা অংশ নেন। সূত্র: ডিএনএ ইন্ডিয়া।

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.