ভারতে জাকির নায়েকের এনজিওতে গোয়েন্দা অভিযান

By Unknown শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
পাঁচবছরের জন্য নিষিদ্ধ ঘোষণার পর ভারতে তির্কিত বক্তা জাকির নায়েকের পরিচালিত এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) কয়েকটি শাখায় অভিযান চালিয়েছে জাতীয় তদন্ত সংস্থা- এনআইএ।


ভারতে জাকির নায়েকের এনজিও নিষিদ্ধ
মুম্বাইয়ের দশটি এলাকায় অবস্থিত আইআরএফের কার্যালয়ে অভিযান চালানো হয়।

এছাড়া অভিযানের সময় জাকির নায়েকের বাড়ি এবং আইআরএফের আরও কয়েকটি কার্যালয় ঘিরে রাখে গোয়েন্দারা।

গত শুক্রবার আইআরএফের বিরুদ্ধে একটি মামলা হওয়ার পর তদন্তের অংশ হিসেবে এসব কার্যালয়ে অভিযান চালানো হলো।  

‘অবৈধ সংস্থা’ হিসেবে আইআরএফ বন্ধের প্রস্তাবে গত মঙ্গলবার সায় দেয় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইনের আওতায় জাকির নায়েকের এনজিও নিষিদ্ধ করা হয়েছে। সারা দেশে সংস্থাটির সব অফিস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান বন্ধ করা হবে।

গত জুলাইয়ে গুলশান হত্যাকাণ্ডের পর হামলাকারীদের জাকির নায়েকের বক্তব্য অনুসরণের খবর প্রকাশের পর বাংলাদেশে তার পিস টিভি বন্ধ করে সরকার।

জাকির নায়েকের মুম্বাইভিত্তিক এই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান পিস টিভি। এ টিভিতে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা জাকির নায়েক দেন,তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে একদল জঙ্গি। ওই হামলায় জড়িতদের অন্তত দুজন সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের মতো ইসলামী বক্তাদের নিয়মিত অনুসরণ করতেন। তার কথায় প্ররোচিত হয়ে ভারতের কয়েকজন তরুণের আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমানোর খবরও এসেছে।

এ বিষয়টি প্রকাশ্যে আসার পর জুলাইয়েই জাকির নায়েকের বিষয়ে উদ্যোগী হয় ভারত সরকার। মহারাষ্ট্র রাজ্য সরকার তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। মুম্বাইয়ে তার অফিস ঘিরে পুলিশ মোতায়েন করা হয়।

ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন যুক্তরাজ্য ও কানাডায় নিষিদ্ধ। মুসলিম প্রধান দেশ মালয়েশিয়াতেও তার বক্তব্য প্রচারের অনুমতি নেই।

সূত্র :bdnews24
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.