কোন সমস্যায় কীসের রস উপকারী

By Unknown শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
ফল কিংবা সবজির রস যে কোন কোমল পানীয়ের চেয়ে শরীরের জন্য অনেক উপকারী। সম্প্রতি এক গবেষণায় এমনটাই বলেছেন গবেষকরা। তারা বলেছেন, ফল এবং সবজির রসে এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সেই ছোট্ট শিশুটি থেকে বয়স্ক মানুষটির জন্যও যে কোনো সমস্যার সমাধানে রয়েছে ফলের রস। শুধু তাই নয়, রয়েছে সবজির রসেরও নানা রকম টোটকা। এসব রস শুধু আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে না, একইসঙ্গে আমাদের আরও বেশি কর্মদীপ্ত করে তোলে। এবার জেনে নিন কোন সমস্যায় কীসের রস খেলে উপকার পাবেন- * স্নায়ুবিক দুর্বলতা কম-বেশি সকলেই স্নায়ুবিক দুর্বলতায় ভুগে থাকেন। কারো কারো ক্ষেত্রে এই সমস্যা অনেক বড় আকার ধারণ করে। কাজেই নিয়মিত গাজর, সেলেরি ও বেদানার রস পানে এই সমস্যা দূর করতে পারে। * অ্যাজমা মৌসুম বদলের সময় অ্যাজমা বা হাঁপানীর প্রকোপ খুবই স্বাভাবিক একটি সমস্যা। তাই সুস্থ থাকতে রোজ গাজর, পালং শাক, আপেল, রসুন ও লেবুর রস খান। * মাইগ্রেনের ব্যথা মাইগ্রেনের সমস্যা যারা ভোগেন অনেক সময়ই তাদের যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়। এ সময় কোন কিছুতেই রেহাই মেলে না। তবে আপেল, শশা, আদা ও সেলেরির রস খেলে কিছুটা আরাম পাবেন। মাইগ্রেনের সমস্যা থাকলে প্রতিদিন নিয়ম করে এই রস খেলে মাইগ্রেনের প্রকোপ ধীরে ধীরে কমে যাবে। * ক্লান্তি কাজের চাপ, স্ট্রেসের কারণে দিনের শেষে শরীরে ক্লান্তি নেমে আসে। আবার খুব সকালে ঘুম থেকে উঠার কারণেও অনেকের ক্লান্তি কাটে না। কাজেই এই সমস্যার সমাধানে গাজর, বিট, কাঁচা আপেল, লেবু ও পালং শাকের রস খান। * বাত শরীরচর্চার অভাব ও অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাতের সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক। তাই বয়স কম থাকতেই রোজ গাজর, সেলেরি, আনারস, লেবুর রস খেলে বয়সকালে এই সমস্যা এড়াতে পারবেন। * কোষ্ঠকাঠিন্য সকালে উঠে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা দূরে রাখতে রোজ খান গাজর, আপেল ও টাটকা বাঁধাকপির রস। * স্মৃতিশক্তি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে আসার সমস্যায় ভোগেন অনেকেই। নিয়মিত বেদানা, বিট ও আঙুরের রস এই সমস্যা দূর করতে পারে। * ঠাণ্ডা লাগা মৌসুম বদলের সময় ঠান্ডা লাগা, সর্দি-কাশির সমস্যা লেগেই থাকে। সারা বছর সকালে গাজর, আনারস, আদা ও রসুনের রস খেলে এই সমস্যা থেকে রেহাই পাবেন। * আলসার যদি আলসারের সমস্যা থাকে আপনার তাহলে রোজ গাজর, বাঁধাকপি ও সেলেরির রস খেলে উপকার পাবেন। * মানসিক চাপ রোজ কলা, স্ট্রবেরি ও নাসপাতির রস খেলে স্ট্রেস থাকবে দূরে। * কিডনি সুরক্ষায় কিডনি ভালো রাখতে নিয়মিত তরমুজ, শশা, ও গাজরের রস খান। তাহলে কিডনি সহজেই সুরক্ষিত থাকবে। - See 

সূত্র:dainikamadershomoy

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.