ত্রিশালে আওয়ামী লীগ-যুবলীগ সংঘর্ষ, নিহত ১

By Unknown বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
ময়মনসিংহের ত্রিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-যুবলীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

ওসি মনিরুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মো. বাদল ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আ. বারীর মধ্যে বিরোধ চলছিল।

 এ ঘটনার জের ধরে আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে আ. বারীর লোকজন বিয়ারা গ্রামে মোল্লা বাড়িতে গোলাম মো. বাদল বাদলের লোকজনের ওপর হামলা করে।

এতে সাইফুল মোল্লা (৪০), হুমায়ুন মোল্লা, আ. হাই মোল্লা ও আজিজুল মোল্লা আহত হন। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাইফুল মোল্লা (৪০) নিহত হন।

অপর দিকে আ. বারীর সমর্থক আ. বাতেনকে রাস্তায় একা পেলে তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।

উল্লেখ্য, কিছুদিন আগে গোলাম মো. বাদলের লোকজন আ. বারীর বাড়িতে ও যুবলীগ হামলা করে।


সূত্র:ittefaq
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.