আবহাওয়ার সঙ্গে তাল মেলায় শরীর ব্যথা

By Unknown বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
আবহাওয়ার গতিপ্রকৃতির সঙ্গে মানুষের শরীরের ব্যথা বেদনার এক ধরনের সংযোগ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক। বিবিসির খবরে বলা হয়, কয়েক হাজার রোগীর ওপর চালানো এক গবেষণায় এমনটি দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।

দেখা গেছে, দীর্ঘদিন ধরে আর্থরাইটিসসহ নানা ধরনের ব্যথা বা ক্রনিক পেইন শীতের সময় বাড়ে। আবহাওয়া উষ্ণ হতে শুরু করলে ব্যথার প্রকোপও কমতে শুরু করে। আবহাওয়ার উষ্ণতা কমলে ব্যথার সমস্যা বেড়ে যায় বলেও জানিয়েছেন এ গবেষণায় অংশ নেয়া অনেকে।

গবেষকরা স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে এ গবেষণার জন্য তথ্য সংগ্রহ করেছেন। তবে এ ধরনের তথ্য সংগ্রহের কাজ আগামী বছর এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

protidinersangbad
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.