ক্ষতিপূরণ চাইতে পারবে দারুল ইহসানের শিক্ষার্থীরা

By Unknown শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় বন্ধের জন্য  যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সমস্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। অর্থাৎ যে ছাত্রের লেখাপড়া মাঝপথে থেমে গেছে সে কমপক্ষে পাঁচ লাখ টাকা দাবি করতে পারবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষতিপূরণ চাইলে সরকার তাদের সহযোগিতা করবে। এতে তারা অন্য জায়গায় পড়তে পারবে।

মালিকানা সঙ্কট, অনিয়ম-দুর্নীতি ও সনদ বাণিজ্যের অভিযোগে সোমবার দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার।

ইত্তেফাক



Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.