বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপের বিক্রি শুরু

By Unknown শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

দেশের বাজারে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ বিক্রি শুরু করেছে স্মার্ট টেকনোলজিস। ল্যাপটপের পুরুত্ব মাত্র ১০ দশমিক ৪ মিলিমিটার এবং ওজন ১ দশমিক ১ কেজি।


এইচপির স্পেক্টর ১৩ সিরিজের ২টি নতুন মডেলের ল্যাপটপ বিক্রি করছে স্মার্ট টেকনোলজিস। মডেলগুলো হচ্ছে এইচপি স্পেক্টর ১৩-ভি ০১৭ টিইউ এবং এইচপি স্পেক্টর ১৩-ভি ০১৮ টিইউ। এর দাম যথাক্রমে ১ লাখ ২৯ হাজার ও ১ লাখ ৪৯ হাজার টাকা।

এইচপি স্পেক্টর ১৩-ভি ০১৭ টিইউ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইনটেল ৬ষ্ঠ প্রজন্মের কোর আই ফাইভ ৬২০০ ইউ প্রসেসর, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ। অন্যদিকে, এইচপি স্পেক্টর ১৩-ভি ০১৮ টিইউ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইনটেল ৬ষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন ৬৫০০ ইউ প্রসেসর এবং ৫১২ জিবি সলিড স্টেট ড্রাইভ। দুটি মডেলেই রয়েছে ৮ জিবি ডিডিআরথ্রি র‍্যাম।

১৩ দশমিক ৩ ইঞ্চি এইচডি ডিসপ্লের ল্যাপটপ দুটিতে আছে কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা ও জেনুইন উইন্ডোজ ১০। দুটি ল্যাপটপই কালো এবং কপারের রঙে আইডিবি, মাল্টিপ্ল্যান সেন্টারসহ সারা দেশের সব আইটি মার্কেটে পাওয়া যাচ্ছে। দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বিপণনকারী প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি

 Source: prothom-alo.com

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.