রাজনৈতিক বৈরীতায় পাকিস্তানের সাথে এ পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষীক সিরিজ বাতিল করেছে ভারত। আগামীতেও এ দুটি দেশের মধ্যে সিরিজ হবার কোনো সম্ভাবনা নেই। আর এতে যারপরনয় হতাশ পাকিস্তান।
চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির বিপক্ষে সিরিজগুলো না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে পাকিস্তান দাবি করছে। ভারতের বিপক্ষে মামলা করারও প্রস্তুতি নিচ্ছে প্রতিবেশী দেশটি।
পিসিবি প্রধান শাহরিয়ার খান জানিয়েছেন, তার দেশ ভারতের কাছে ভিক্ষা নয়, অধিকার চায়। আইসিসির অন্তর্ভুক্ত দেশগুলো সংস্থাটির নীতিমালা মানতে বাধ্য। সেই অধিকারের জায়গা থেকেই ভারতের বিরুদ্ধে জনসমর্থন চেয়েছেন পিসিবি প্রধান।
শাহরিয়ার বলেন, ‘ভারত যেন এটা ভেবে না বসে যে, আমরা তাদের কাছে মিনতি করছি। ম্যামোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিংয়ে (ওমওইউ) তারাও সাক্ষর করেছে। সেই অধিকারের জায়গা থেকে ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের বিপক্ষে সিরিজগুলোর দাবি জানিয়েছি আমরা।’
২০০৭ সালের পর থেকে দ্বিপাক্ষীয় ছয়টি সিরিজ বয়কট করেছে ভারত যার দুটি পাকিস্তানে হবার কথা ছিল। ভারত না খেলায় আর্থিক ক্ষতি হয়েছে পাকিস্তানের। এমন অবস্থায় শত্রু দেশটির বিপক্ষে মামলার হুমকি দিয়েছেন শাহরিয়ার।
তিনি বলেন, আইনজীবির সাথে কথা বলছি আমরা। সামনের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এনিয়ে কথা হবে।’
সূত্র:samakal

Social Links: