আরো বাংলাদেশি শান্তিরক্ষী চেয়েছে জাতিসংঘ

By Unknown শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
জাতিসংঘ সদর দফতরের ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশন পদাতিক বাহিনীর ৮৫০ সদস্যের একটি সমন্বিত শান্তিরক্ষীদল পাঠানোর অনুরোধ জানিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনকে চিঠি দিয়েছে।

শান্তিরক্ষীদল পাঠানোর এই প্রস্তাব তৎপরতার সঙ্গে গ্রহণ করেছে বাংলাদেশ। প্রস্তাব অনুযায়ী পদাতিক ব্যাটালিয়ন পাঠানোর প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।

এর আগে গত অক্টোবরেও সাউথ সুদানে ২৬০ সদস্যের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ। আর নতুন দল চাওয়া হয়েছে সাউথ সুদানের উয়াও অঞ্চলের জন্য।

বর্তমানে ১৩টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৬ হাজার ৮৫০ জন শান্তিরক্ষী কাজ করছেন। যার মধ্যে ১৯৮ জন নারী সদস্য রয়েছেন। তাছাড়া এ পর্যন্ত বাংলাদেশ সামরিক বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রায় ১ লাখ ৪৬ হাজার ১৪৩ জন সদস্য ৪০টি দেশের ৫৪টি শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে কাজ করে মিশন সম্পন্ন করেছেন।

সূত্র:ittefaq
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.