শাহরুখ আমির সালমানই আমাকে শরীর দেখাতে বাধ্য করেছে : পুনম

By Unknown শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

পুনম পান্ডে মানেই বিতর্ক। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ চলার সময় এই মডেল ঘোষণা করেছিলেন, ভারত যদি কাপ জেতে তাহলে তিনি জনসমক্ষে নগ্ন হবেন। ভারত বিশ্বকাপ জেতার পরেও অবশ্য কথা রাখেননি পুনম। জানা যায়, বিসিসিআই-এর অনুমতির অভাবেই নাকি তিনি নগ্ন হতে পারেননি।

তা না পারুন, নিজের অর্ধ নগ্ন ছবি তিনি ক্রমাগত পোস্ট করে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বিভিন্ন সময়ে করেছেন নানা বিস্ফোরক মন্তব্য। এবার আর এক বিস্ফোরক মন্তব্যে তিনি দাবি করলেন, বলিউডের ‘খান’-রা অর্থাৎ শাহরুখ, সালমান আর আমির খানই নাকি তাকে শরীর দেখাতে বাধ্য করেছন! নিজের শর্ট ফিল্ম ‘দি উইকএন্ড’ সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, 'কয়েকবছর আগের কথা।

 আমি আমার কয়েকজন সাংবাদিক বন্ধুর সঙ্গে বসে আলোচনা করছিলাম যে, কীভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা যায়। আমি তার আগে প্রায় ২৫-৩০টা ক্যালেন্ডার শ্যুট করেছিলাম। কিন্তু তারপরেও কেউ আমাকে চিনত না। তখনই ভেবে দেখলাম, ইন্ডাস্ট্রিতে এমন মেয়ের সংখ্যাও তো অনেক যারা 'খান' এবং 'কাপুর'-দের সঙ্গে কাজ করেছে। কিন্তু তারপরেও তাদের কেউ চেনে না।

‘খান’ এবং ‘কাপুর’রাই সমস্ত পরিচিতিটা পেয়ে যেত।’’ 'এরকম একটা সময়ে আমরা ভেবে দেখলাম, বিতর্কই মানুষের দৃষ্টি আকর্ষণ করার সহজতম রাস্তা। আর শরীর দেখিয়ে সবচেয়ে সহজে বিতর্ক তৈরি করা যায়। সেই সময় থেকেই নিজের অর্ধনগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করলাম। ফলে কার্যত 'খান' আর 'কাপুর'রাই আমাকে শরীর দেখাতে বাধ্য করেছে' বলেন পুনম।


সূত্র:bd-pratidin
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.