বিয়েতে কনের বয়স ১৮ ও বরের ২১ বছর

By Unknown বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
বিয়েতে কনের সর্বনিম্ন বয়স ১৮ ও বরের ২১ বছর ঠিক রেখে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান

মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদসচিব জানান, নতুন আইন অনুযায়ী এখন থেকে ১৮ বছরের নিচে কোনো কনের এবং ২১ বছরের কম বয়সী ছেলের বিয়ে হলে তা শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে।

 বাল্যবিয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন দুই মাস এবং সর্বোচ্চ এক লাখ টাকা ও সর্বনিম্ন ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্ধারিত কোনো বাল্যবিয়ে এই আইনের অন্তর্ভুক্ত হবে না।

সূত্র:bd-pratidin
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.