নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন নাসির-নাফিস-মারুফ!

By Unknown বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
আগামী মাসে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড সফর করবে । আর বিপিএল'এ ভাল পারফরম্যান্স দেখিয়ে এই সফরে থাকার সম্ভাবনা জাগিয়েছেন নাসির হোসেন, শাহরিয়ার নাফিস এবং মেহেদী হাসান মারুফ।

নিউজিল্যান্ড সিরিজের জন্য ২২ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, এই স্কোয়াডে কিছুটা পরিবর্তন আসতে পারে। বিপিএলে ভালো করার সুবাদে কয়েকজন খেলোয়াড় এই সিরিজে জায়গা পেতে পারেন। আর সেক্ষেত্রে এগিয়ে থাকবেন নাসির হোসেন, শাহরিয়ার নাফিস ও মেহেদী মারুফ।

 বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিন চট্টগ্রামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এই বিপিএলে আমাদের দেশি ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করছে। তামিম-মুশফিক ভালো খেলছে। সাব্বির সেঞ্চুরি করেছে। নাসির ভালো পারফরম্যান্স করছে।
 শাহরিয়ার নাফিস ও মেহেদী মারুফও দারুণ খেলছে। তিনি আরও বলেন, বিপিএলে যারা ভালো করছে তাদের মধ্যে কয়েকজনকে কিভাবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে কোচ, নির্বাচক ও অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে।

ঘোষিত দলে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলছেন অলরাউন্ডার নাসির হোসেন ও ব্যাটসম্যান মেহেদী মারুফ। শাহরিয়ার নাফিস খেলছেন বরিশাল বুলসের হয়ে। তিনজনই শুরু থেকে দারুণ ছন্দে রয়েছেন

সূত্র:writersbd

Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.