ভিটামিন ডি’ এর অভাবে হাড়ে ফাটল ধরে

By Unknown বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
শরীরের প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে ভিটামিন ডি অন্যতম। এটি হচ্ছে একটি ফ্যাট সলিউবল সিকুস্টারয়েড। যার কাজ হচ্ছে ইনটিসটাইন থেকে ক্যালসিয়ামকে শোষণ করা। পাশাপাশি এটি আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসকেও দ্রবীভূত করে। হাড় ও দাঁতের সুস্থতার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান।

 ভিটামিন ডি এর অভাবে হাড়ের দূর্বলতার পাশাপাশি শরীরে নানান রকমের বিরূপ প্রভাব পড়ে। এমনকি এর অভাবে হাড়ে ফাটল ধরার পাশাপাশি ওজনও বেড়ে যায়। কাজেই আগে থেকেই ভিটামিন ডি এর লক্ষগুলো জেনে নিন এবং সতর্ক থাকুন। সেই সঙ্গে সুস্থ থাকতে নিয়মিত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ডায়েটে রাখুন।

এবার জেনে নিন কিছু লক্ষণ সম্পর্কে যেগুলোর মাধ্যমে বুঝতে পারবেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে কিনা-

মাংসপেশীর দূর্বলতা
শরীরের ভিটামিন ডি এর অভাবে মাংসপেশীর দূর্বলতা বেড়ে যায়। বিশেষ করে মাংসপেশী বেড়ে যাওয়া এবং মাংসপেশী কাঁপার মতো সমস্যাগুলো হয়ে থাকে। কাজেই মাংসপেশীর দুর্বলতা কাটাতে নিয়মিত ভিটামিন ডি খান।

বিষণ্ণতা
বিষণ্ণতা বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন ডি। এর ফলে সারাক্ষণ মানসিক চাপ অনুভূত হয়। তখন কোনো কারণ ছাড়াই অতিরিক্ত বিষণ্ণতায় ভুগতে পারেন। শুধু তাই নয়, এর অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায়। ফলে মানুষ এমনি এমনি রেগে যায়।

হাড়ে ফাটল
ভিটামিন ডি এর অভাবে হাড়ে সহজেই ফাটল ধরে। এর ফলে একটু পড়ে গেলে কিংবা সামান্য আঘাত পেলেই হাড়ে চির ধরে যায়। আবার অনেক সময় হাড়ে প্রচন্ড ব্যাথা করলেও বুঝবেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব রয়েছে।

দাঁত ভেঙ্গে যায়
সবসময় আপনার দাঁতে সমস্যা। শক্ত কোন কিছুই খেতে পারেন না। যদি এমনটি হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার শরীরে ভিটামিন ডি' এর অভাব রয়েছে। ভিটামিন ডি এর অভাবে দাঁত ক্ষয়ে যাওয়ার পাশাপাশি ভেঙ্গেও যায়।

উচ্চ রক্তচাপ
ভিটামিন ডি এর অভাবে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। কাজেই সময় থাকতে আগে থেকেই সচেতন হোন এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান।

ক্লান্তি ও ঘুম আসে
ভিটামিন ডি এর অভাবে একটুতেই অনেক ক্লান্তি নেমে আসে। ফলে অনেক ঘুম পায়। তাই কর্মক্ষেত্রে আরও কর্মঠ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে নিজের শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ করুন।

মেজাজে প্রভাব ফেলে
ভিটামিন ডি এর অভাব যে কোন মানুষের মেজাজ-মর্জিতে প্রভাব ফেলে। এ সময় মনের মধ্যে চাপা একটা অশান্তি কাজ করে। ফলে সবসময় মেজাজ রুক্ষ থাকে। কেউ ভালো কথা বললেও প্রচণ্ড রাগ হয়।  তাই কারো সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আগেই শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করুন।

ওজন বেড়ে যায়
ওজন বাড়ানোর জন্যও দায়ী ভিটামিন ডি। কাজেই প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার অবশ্যই রাখুন।

মানুষের শরীরে ভিটামিন-ডি এমন একটি গুরুত্বপূর্ণ উপকারী উপাদান যা অষ্টিওপরোসিস, বিষণ্ণতা, জরায়ু ক্যান্সার, স্তন ক্যান্সার এমনকি ডায়বেটিকস এবং মেদ বৃদ্ধি প্রতিরোধে সহায়তা করে। অনেকেই আছেন যারা নিজেরাও জানেন না তারা ভিটামিন ডি এর অভাবে ভুগছেন। কাজেই আপনি যদি নিজের মধ্যে উপরোক্ত লক্ষণগুলো বুঝতে পারেন তাহলে এর মাত্রা জানতে সঙ্গে সঙ্গে শরীর চেকআপ করে নিন। নিয়মিত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। সুস্থ থাকুন।

ভিটামিন ডি এর উৎস
সূর্যের আলো ভিটামিন ডি এর অন্যতম একটি উৎস। তবে সূর্যের কড়া আলোতে না গিয়ে হালকা রোদ গায়ে লাগান। ভিটামিন ডি এর অভাব পূরণের জন্য হালকা রোদে সামান্য ব্যায়ামও করতে পারেন। এছাড়া নিয়মিত দুধ খাওয়ার অভ্যাস করুন। সেই সঙ্গে মাশরুম, মাছের তেল, ডিমের কুসুম, সেরিয়াল, বাদাম, মাখন, পনির, সূর্যমূখীর তেলে, এবং শস্যজাতীয় বিভিন্ন খাবারেও প্রচুর ভিটামিন ডি রয়েছে।

তথ্যসূত্র: কিউর জয় ডট কম।

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.