স্ত্রীর পরকীয়ার বলি বাতেন

By Unknown শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
চট্টগ্রাম নগরীতে স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হয়েছেন আবদুল বাতেন নামে এক ব্যক্তি। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাতেনের স্ত্রী জেসমিন আকতার এবং তার প্রেমিক আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে নগরীর হালিশহর থানাধীন মধ্যম রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। সকালে বাতেনের লাশ উদ্ধার করে পুলিশ। এসময় জেসমিন ও আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

হালিশহর থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, স্ত্রীর পরকীয় প্রেমের জের ধরে বাতেনকে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জেসমিন ও আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। তারা খুনের দায় স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাত বছর আগে প্রথম স্বামীর ঘর ছেড়ে ইলেকট্রিক মিস্ত্রি বাতেনের হাত ধরে পালিয়ে বিয়ে করেন জেসমিন। এ ঘরের তাদের দুই সন্তান রয়েছে। কয়েক মাস আগে আলাউদ্দিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার।

শুক্রবার রাতে বাতেনের অনুপস্থিতে আলাউদ্দিন জেসমিনের ঘরে আসে। এসময় দু জনকে আপত্তিকর অবস্থা দেখলে দু'জনে মিলে বালিশ চাপা ও স্পর্শকাতর অঙ্গ চেপে হত্যা করে বাতেনকে। পরে স্থানীয়দের সহায়তায় দু জনকে গ্রেফতার করে পুলিশ।

সূত্র:bd-pratidin
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.