ডায়নামাইটসে বিধ্বস্ত বরিশাল বুলস

By Unknown মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
ঢাকা ডায়নামাইটসের সামনে পাত্তাই পেলো না বরিশাল বুলস। বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের ডায়নামাইটসের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মুশফিকুর রহিমের দল বরিশাল বুলস। মঙ্গলবার সন্ধায় শুরু হওয়া ম্যাচে ব্যাটে-বলে মুশফিকদের কেবল শাসনই করেছে ডায়নামাইটস।

টস হেরে প্রথমে ব্যাট করা বরিশাল শাহরিয়ার নাফীস ও অধিনায়ক মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরির সুবাদে ১৪৮ রান তোলে। কিন্তু এই রান নিয়ে কোনো প্রতিরোধই করতে পারেনি তারা। মাত্র দুই উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস।

বড় লক্ষ্য তাড়া করার চাপ ছিলো না। তাই নির্ভার শুরুই করেন ঢাকা ডায়নামাইটসের দুই ওপেনার মেহেদী মারুফ ও কুমার সাঙ্গাকারা। শুরু থেকেই বরিশাল বুলসের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন তারা। চার ওভারেই তুলে নেন ৪৯ রান। সাত ওভার শেষে যা গিয়ে দাঁড়ায় ৭৬ রানে। উদ্বোধনী জুটিটাও হয়েছে দারুণ। এই দুই ওপেনারই যোগ করেন ৮৮ রান। এই জুটিতেই জয় দেখতে পাচ্ছিলো ঢাকা ডায়নামাইটস।

৩০ রান করে সাঙ্গাকারা বিদায় নেন। তবে খুনে ব্যাটিং করা মারুফ তার তান্ডব চালিয়েই গেছেন। তাই অধিনায়ক সাকিব আল হাসান ২০ রান থামলেও সমস্যায় পড়তে হয়নি ডায়নামাইটসকে। শেষপর্যন্ত মোসাদ্দেক হোসেন সৈকতকে সাথে নিয়ে ডায়নামাইটসকে জিতিয়ে মাঠ ছাড়েন ৪৫ বলে ৫ চার ও ৫ ছয়ে ৭৫ রান করা ম্যাচসেরা মারুফ।  

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বরিশাল বুলস সুবিধা করতে পারেনি। ১০ রানে প্রথম উইকেট হারানো বরিশাল ৪৪ রান তুলতে আরো দুই উইকেট হারিয়ে বসে। এতে অবশ্য দিক হারাতে হয়নি গত আসরের রানার্সআপদের। অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে যোগ দিয়ে বরিশালকে ছন্দে ফিরিয়ে আনেন বিধ্বংসী ভূমিকায় হাজির হওয়া শাহরিয়ার নাফীস।

মুশফিক অনেকটা দেখেশুনে খেললেও নাফীস রীতিমতো ঝড় বইয়ে দেন ঢাকা ডায়নামাইটসের বোলারদের ওপর। ঠান্ডা মেজাজের খোলস ছেড়ে টর্নেডো স্টাইলে ব্যাটিং করতে থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে মুশফিকের সাথে গড়ে তোলেন ৮২ রানের জুটি। এর মাঝে নাফীস তুলে নেন হাফ সেঞ্চুরিও। তবে হাফ সেঞ্চুরির পর ইনিংসটা আর বড় করতে পারেননি।

মোহাম্মদ শহীদের অনেক বাইরের বল টেনে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান মাত্র ৩৪ বলে ৫৫ রান করা নাফীস। দলের হয়ে পরের কাজটুকু করেছেন অধিনায়ক মুশফিক। অন্য প্রান্তের ব্যাটসম্যানরা টিকতে না পারলেও মুশফিক খেলেছেন হাত খুলে। শেষপর্যনন্ত তার ৩৬ বলে হার না মানা ৫০ রানের ইনিংসে ১৪৮ রানে পৌঁছায় বরিশাল বুলস। ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ তিনটি উইকেট নেন।

সূত্র:priyo

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.