কিয়ামত সুনিশ্চিত। তবে কখন এ কিয়ামত সংঘটিত হবে সে ব্যাপারে মানুষের কোনো জ্ঞান নেই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কিয়ামত কখন হবে- তিনি এ ব্যাপারে কোনো কিছুই বলেননি। কিন্তু তিনি কিয়ামতের অনেক আলামত বর্ণনা করেছেন। ইতোপূর্বে কিয়ামতের আলামত ইয়াজুজ-মাজুজের আগমন সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে।
পশ্চিম গগন থেকে সূর্য ওঠা হলো কিয়ামতের অনেক বড় আলামতের একটি। এ ঘটনাটি হচ্ছে ঊর্ধ্ব জগতের বিবর্তনকারী সর্ববৃহৎ প্রথম নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, ‘যেদিন অাপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে, সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না; যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনোরূপ সৎকর্ম করেনি।’ (সুরা আনআ’ম : আয়াত ১৫৮)
পশ্চিম প্রান্ত থেকে সূর্য ওঠা সম্পর্কিত সুরা আনআ’মের আয়াতের ব্যাখ্যায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘পশ্চিম গগন থেকে সূর্য না ওঠা পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন সকল মানুষ ঈমান আনবে। কিন্তু সেদিন- ‘এমন কোনো ব্যক্তির বিশ্বাস স্থাপন তার জন্য ফলপ্রসূ হবে না; যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনোরূপ সৎকর্ম করেনি।’
সূত্র:jagonews24

Social Links: