পাল্টে ফেলুন খালি পেটে চা খাওয়ার অভ্যাস

By Unknown মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
ঘুম থেকে উঠেই খালি পেটে চা পান করাকে অনেকেই আধুনিকতার অনুষঙ্গ মনে করেন। তাছাড়া শরীরকে চাঙ্গা করে তুলতে চায়ের তুলনা হয় না। তাই সকালে আপনি স্বচ্ছন্দেই চা খেতে পারেন। কিন্তু ঘুম থেকে উঠেই চা খাওয়ার অভ্যাসটা একদমই স্বাস্থ্যকর নয়। এতে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। 
আগে হালকা নাস্তা করে নিন। এর পর চা পান করুন। খালি পেটে চা খেলে বমি হতে পারে কারণ এতে ট্যানিন থাকে। তবে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তবে খালি পেটে চা পান করার পরও বমি না হওয়া কিংবা খারাপ বোধ না হওয়ার মানে এই নয় যে আপনি বেঁচে গেছেন। খালি পেটে চা পানের অভ্যাস থেকে আলসারের সমস্যা দেখা দেবে।
খালি পেটে চা খেলে জিভের স্বাদ পাল্টে যায়। খিদে চলে যায়। ফলে অনেকক্ষণ পেট খালি থাকে। খালি পেটে চা পড়লে অন্য খাদ্যেও কাজ করে না। ফলে শরীরের প্রোটিন কমে যায়। খালি পেটে দুধ বা লিকার চা এমদমই এড়িয়ে চলুন। আর কাজের ফাঁকে বার বার চা খাবেন না। এতে পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সারের সমস্যা দেখা দেয়। নারীদের জন্যও এটা ক্ষতিকর।

সূত্র:bd-pratidin
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.