ফের এক হচ্ছেন রণবীর-ক্যাটরিনা!

By Unknown শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙে গিয়েছে অনেক দিন হল। এ পর্যন্ত দু’জনের সম্পর্কের টানাপড়েন নিয়ে বলিউডে কম জলঘোলা হয়নি।

 কিন্তু সম্প্রতি একটা খবরে ফের খুশির হাওয়া বইতে শুরু করেছে রণবীর-ক্যাটরিনার অসংখ্য ভক্তদের মধ্যে। কারণ, বলিউডের একটি মিডিয়া রিপোর্ট বলছে, ফের সম্পর্কে ফিরছেন ক্যাট ও রণবীর। দু’জনের সম্পর্কের এই গুমোট ভাবটা ধীরে ধীরে নাকি কাটছে।

 এই রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে প্রায়ই সুযোগ পেলে দেখা করছেন দু’জনে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ ব্যপারে যতটা সম্ভব এড়িয়ে চলছেন মিডিয়াকে। এ খবর নাকি জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ এক বন্ধু।

 খবরটা কতটা সত্যি তা এখনই বলা মুশকিল। তবে খবরটা সামনে আসার পর থেকে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক জোড়া লাগার আশায় প্রার্থনা শুরু করেছেন অনেকেই।

সূত্র:dainikamadershomoy
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.