ফুলবাড়ীয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কলেজ শিক্ষকসহ নিহত ২, আহত শতাধিক

By Unknown রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবীতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কলেজের উদ্ভিদ বিজ্ঞানের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ ও সফর আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  এছাড়াও আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সংঘর্ষে আহত হওয়ার পর শিক্ষক আবুল কালাম আজাদকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে সংঘর্ষের সময় পুলিশের ধাওয়া খেয়ে সফর আলীর মৃত্যু হয়েছে। তবে পুলিশের দাবি, সংঘর্ষস্থল থেকে ৩০০ গজ দূরে অন্য কোনও কারণে ওই ব্যক্তি মারা যেতে পারেন।

আজ রোববার বেলা দুইটার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে। নিহত সফর আলীর বাড়ি উপজেলার কুশমাইল গ্রামে।

বর্তমানে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রুপ নিয়েছে ফুলবাড়ীয়া শহর। পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ছে। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে আন্দোলনকারীরা।

সূত্র:dainikamadershomoy
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.