মিয়ানমারে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর লালদীঘির পাড় ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ ও হেফাজতে ইসলাম চট্টগ্রাম পৃথক ভাবে এসব সমাবেশ করেন।
জুমার নামাজের পর লালদীঘি পাড়ে অনুষ্ঠিত সমাবেশে সাবেক সিটি মেয়র ওমহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারে সামরিক জান্তা যেভাবে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন করছে তা খুবই ন্যাক্কারজনক। তিনি অবিলম্বে মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানান।
অপর পৃথক সমাবেশে হেফাজত নেতারা বলেন, মিয়ানমারে মুসলিম নির্যাতন বন্ধ করা না হলে বাংলার তৌহিদি জনতা সীমান্ত পাড়ি দিয়ে তার প্রতিশোধ নেবে।
নেতৃবৃন্দ মায়ানমার মুসলমানদের সাহায্য করতে কক্সবাজার টেকনাফ সীমান্ত খুলে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান।
এসময় মাওলানা জুনায়েদ, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা আজিজুল হক ও মাওলানা মাঈনুদ্দিন রুহীসহ হেফাজত ইসলামের জেলা ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।
সূত্র:ajkalerkhobor

Social Links: