ভারতের কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৫
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৪৫জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরায়ান এলাকায় ইন্দোর-পাটনা এক্সপ্রেস এই দুর্ঘটনায় পড়ে।
উত্তর প্রদেশ পুলিশের এডিজি দলজিত সিং চৌধুরীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, দুর্ঘটনার ঘটনাস্থল থেকেই ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকাজ চলছে এবং যাত্রীদের মধ্যে অনেকেই গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র:bdnews24


Social Links: