২৭ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

By Unknown মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
বিএনপিকে ২৭টি শর্তে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে মঙ্গলবার বিকেলের মধ্যেই বিএনপিকে এ সমাবেশ করতে হবে।

মঙ্গলবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ইউসুফ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, ২৭ টি শর্তে এ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে এ সমাবেশ করতে হবে। সেখানকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল। পরে সেখানে না হলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায়। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সমাবেশের জন্য বিএনপি ডিএমপির কাছে আবেদন করেনি।


সূত্র:protidinersangbad
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.