কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবার ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলি বিনিময়ে সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
রোববার রাতে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর), খবর দ্য ডনের ।
বিবৃতিতে বলা হয়, “গত রাতে ভারতীয় সেনাদের অস্ত্রবিরতি লঙ্ঘনে ভিববার সেক্টরে সাত সেনা শাহাদাৎ বরণ করেছেন।”
এতে বলা হয়েছে, ‘বিনা উস্কানিতে’ ভারতীয় বাহিনী গুলিবর্ষণ শুরু করলে পাকিস্তানি সেনারা ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলির্বষণে পাল্টা জবাব দেয়।
এর আগে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া কঠোর ভাষায় ভারতীয় বাহিনীর ‘বিনা উস্কানিতে ধারাবাহিক’ গুলিবর্ষণের নিন্দা জানান।
গত কয়েক সপ্তাহে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার অপর পাশ থেকে ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে অন্তত ২৫ জন বেসামরিক পাকিস্তানি নিহত এবং আরো ১০৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।
সূত্র:bdnews24

Social Links: