ব্যথা কমানোর টিপস

By Unknown মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
ঘুম থেকে উঠেই দৌড়ঝাঁপ শুরু৷ জগিং থেকে ফিরেই অফিসের জন্য দৌড়ানো, দিনভর কাজের পর বাচ্চাকে টিউশন থেকে আনা তারপর রাতের রান্না বা হোমওয়ার্ক করানো৷ কম খাটনি নাকি? আর এর থেকে পরের দিন অফিসে ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা৷ কিন্তু থামলে তো হবে না৷ এই ব্যথার হাত থেকে মুক্তির টিপস জেনে নিন

টিপস ১- টেনিস বল ক্যারি করুন: আপনার অফিস ব্যাগে খুব সহজেই ঢুকে যাবে এই বলটি৷ এমন কিছু ভারীও নয়৷ ফলে ক্যারি করার ক্ষেত্রে কোনও অসুবিধা হওয়ার কথা নয়৷ যখনই পায়ে, হাতে কিংবা ঘাড়ে ভীষণ ব্যথা হবে ব্যাগ থেকে এই বলটি বের করে ব্যথার জায়গায় রেখে দক্ষিণাবর্তে ও বিরোধী দক্ষিণাবর্তে বলটি ঘোরান৷ এই টোটকায় যন্ত্রণার উপশম হতে বাধ্য৷

টিপস ২- রেসিস্টেন্স ব্যান্ড ভালো পথ: রেসিস্টেন্স ব্যান্ডও ব্যথা কমানোর ক্ষেত্রে ভালো অপশন৷ এটাও ক্যারি করা খুব সহজ৷ নিজের জিম ট্রেনার বা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে এই ব্যান্ড ব্যবহার করে কী কী ব্যায়াম করলে যন্ত্রণা কমে জেনে নিন৷ অফিস, বাড়ি এমনকি রাস্তাঘাটেও এই ব্যান্ড ব্যবহার করে ব্যায়াম করা যায়৷ এর ফলে অবশ্যই ব্যথা কমে৷

টিপস ৩- ডেস্কে বসেই স্ট্রেচ করুন:অনেকক্ষণ ধরে বসে কাজ করলে কোমর কিংবা কাঁধে মারাত্মক যন্ত্রণা হয়৷ তখন কিছু স্ট্রেচ করা যেতেই পারে৷ যেমন ধরুন চেয়ারে বসে পা সোজা করে নিজের পায়ের চেটো ছোঁয়ার চেষ্টা করলেন৷ একে টো টাচ বলে৷ কিংবা হাত দুটো মাথার ওপর তুলে ধরে

সাইডে ঝোঁকার চেষ্টা করলেন৷ এটির নাম সাইড রিচ৷ মাথা দক্ষিণাবর্তে এবং বিরোধী দক্ষিণাবর্তে ঘোরালেও যন্ত্রণা কম হয়৷ একে বলা হয় নডিং হেড৷ তাছাড়া সিটেড পিজিওন অর্থাত্ বসে একটা পা সোজা রেখে সেই পায়ের হাঁটুতে ওপর পায়ের পাতা ঠেকানো এবং কিছুক্ষণ এই পোজ হোল্ড করলেও ব্যথা কমে৷

টিপস ৪- ঘন নিঃশ্বাস নিন:জোরে জোরে নিঃশ্বাস নিলেও ব্যথা কমে৷ এছাড়া মেডিটেশন করতে পারেন৷ কাজের ফাঁকে সময় পেলেই ১০-২০ সেকেন্ড মেডিটেশন করে নিন৷ এতে যে কোনও ব্যথা কমতে বাধ্য৷

টিপস ৫- ম্যাসাজ নিন:ছুটির দিন একটা রিল্যাক্সিং ম্যাসাজ নিতে পারেন৷ প্রতি সন্তাহে নিতে হবে এমন নয়৷ মাসে এক-দু'বার নিলেই যথেষ্ট৷
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.