সাগরে ঘূর্ণিঝড় ‘নাদা’, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

By Unknown বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘নাদা’র প্রভাবে সাগর উত্তর থাকায় সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

নভেম্বরে দুই ঘূর্ণিঝড়ের শঙ্কা
বুধবার অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হলেও ঘূর্ণঝড়টি বাংলাদেশ উপকূলে আসার শঙ্কা নেই বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আবহাওয়াবিদ আবদুর রহমান।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলের তালিকা অনুযায়ী এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘নাদা’।

‘নাদা’ ওমানের দেওয়া নাম। ওমানের ভাষায় এর অর্থ রুদ্রমূর্তির নারী; ভয়ঙ্কর ও হিংস্রতার জন্যে এ শব্দ আঞ্চলিকভাবে ব্যবহার হয়।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ হয়; এরপর তা নিম্নচাপে রূপ নেয়। গভীর নিম্নচাপ হয়ে বুধবার দুপুরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

“এ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আসার শঙ্কা নেই। শেষপর্যন্ত শ্রীলঙ্কা ও ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল দিয়ে অতিক্রম করতে পারে নাদা।”

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘নাদা’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, “ঘূর্ণিঝড়টি আরও ঘণীভূত হয়ে পশ্চিম/ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে ।”

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

ঘূর্ণিঝড় ‘নাদা’ এর কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র:bdnews24
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.