প্রথম দিনই টিটিপি চুক্তি বাতিল: ডোনাল্ড ট্রাম্প

By Unknown সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
হোয়াইট হাউজে প্রথম দিনই ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিও বার্তায় ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। আগামী জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমেই তিনি কী করবেন, এতে সেই ধারণা দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ বহুল বিতর্কিত টিপিপি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনা শুল্ক সুবিধার কথা উল্লেখ রয়েছে। দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তবে তা এখনো অনুসমর্থন করা হয়নি।

চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো-অস্ট্রেলিয়া, জাপান, ব্রুনাই দারুস সালাম, কানাডা, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। দেশগুলো বর্তমান বিশ্ব বাণিজ্যের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে।

টিপিপি চুক্তির লক্ষ্য অর্থনৈতিক বন্ধন সুদৃঢ় করা এবং প্রবৃদ্ধি সমৃদ্ধ করা। যদিও টিপিপির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিরোধিতা রয়েছে। এই চুক্তির যারা বিরোধিতা করেন তাদের মতে, এই চুক্তি থেকে বহুজাতিক বড় বড় করপোরেট প্রতিষ্ঠানই লাভবান হবে। এতে বিশেষ করে যুক্তরাষ্ট্রের করপোরেট কোম্পানিগুলোর ব্যবসা ব্যাপকভাবে সম্প্রসারিত হবে।

সূত্র:ittefaq
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.