তিনটি টেস্ট হলেই সিরিজ হারত ইংল্যান্ড: ভন

By Unknown বুধবার, ২ নভেম্বর, ২০১৬
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেছেন, বাংলাদেশের বিপক্ষে সিরিজটা তিন টেস্টের হলেই আর রক্ষে ছিল না অ্যালিস্টার কুকদের। নিশ্চিতভাবেই পরের টেস্টটা হারতে হতো এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের লজ্জায় পড়তে হতো। এমনকি টাইগারদের সঙ্গে মাত্র দুই টেস্টের একটি সিরিজ হয়েছে বলে মনে মনে খুশিই হয়েছে তিনি। নিজের দেশের সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এক কলামে ভন লিখেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে হারের পর ভারত সিরিজ নিয়ে ইংল্যান্ডের ওপর আর কোনো চাপ নেই। সম্ভাব্য ফলাফলটা এখন সবাই জানে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে সবার প্রত্যাশা ছিল ইংল্যান্ডের জয়। কিন্তু চট্টগ্রামে ২২ রানে জয় আর ঢাকায় ১০৮ রানের হারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই সিরিজে সেরা ছিল কারা! বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশই ছিল সেরা দল। আমার তো মনে হয় বাংলাদেশে আরও একটি টেস্ট থাকলে বাংলাদেশি স্পিনারদের সামনে উড়ে যেত ইংল্যান্ড।’ তবে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে হারটা ইংল্যান্ডের একটা বড় উপকারই করেছে বলে মনে করেন ভন। এতে ভারতের বিপক্ষে তারা আগে থেকেই আন্ডারডগের তকমা পেয়ে যাচ্ছে। এর ফলে ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে ইংলিশরা বাড়তি কোনো চাপে থাকবে না। ভারতের বিপক্ষে আক্ষরিক অর্থেই ইংল্যান্ডের কোনো আশা দেখেন না ভন। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড যেভাবে খেলেছে, একইভাবে ভারতের বিপক্ষে খেললে কোহলিদের নিশ্চিত জয় দেখছেন ভন। তাঁর মতে, বাংলাদেশের তরুণ স্পিনার মেহেদীই যা খেল দেখিয়েছেন, রবিচন্দ্রন অশ্বিনরা সেটি দেখে আগেই খুশিতে আটখানা হয়ে থাকার কথা। তাহলে ভারতের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডের কৌশলটা কী হওয়া উচিত? ভনের সোজাসাপটা পরামর্শ, একেবারে দাঁতে দাঁত কামড়ে ব্যাটিং করে যেতে হবে। খেলাটাকে চতুর্থ দিন, পঞ্চম দিনে নিয়ে যেতে হবে।-



সূত্র:.dainikamadershomoy

Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.