প্রস্তুতি ক্যাম্পের দলে মুস্তাফিজ, শান্ত ও তানভির

By Unknown শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬
বয়সভিত্তিক পর্যায়ে আলো ছড়ানোর পর টেস্ট ক্রিকেটেও আলোড়ন তুলে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। এবার অনূর্ধ্ব-১৯ দলে তার সহকারী নাজমুল হাসান শান্তও ডাক পেলেন জাতীয় দলের ক্যাম্পে। নিউ জিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের দলে ডাক পেয়েছেন তরুণ প্রতিভাবান এই ব্যাটসম্যান।

কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও আছে দলে। শান্তর পাশাপাশি নতুন মুখ আছে আরও দুটি, লেগ স্পিনিং অলরাউন্ডার তানভির হায়দার ও পেসার হান্ট থেকে উঠে আসা এবাদত হোসেন।

ম্যাচের পর ম্যাচ যাকে একাদশে নেয়া হয়নি বলে উঠেছে প্রশ্ন, সেই নাসির হোসেন এবার স্কোয়াডেরই বাইরে। ক্যাম্পের ২২ সদস্যের দলে জায়গা পাননি এই অলরাউন্ডার। সব শেষ টেস্ট স্কোয়াড থেকে জায়গা পাননি পেসার কামরুল ইসলাম রাব্বিও। দুজনকেই রাখা হয়েছে স্ট্যান্ড বাই তালিকায়।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে জায়গা না পাওয়া দুই পেসার রুবেল হোসেন ও আল আমিন হোসেন সুযোগ পাননি ক্যাম্পেও। তবে টিকে গেছেন টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েও খেলার সুযোগ না পাওয়া পেসার শুভাশীষ রায়।

বাংলাদেশের সবশেষ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক শান্ত যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ক্রিকেটেও শুরুটা খারাপ হয়নি। ১২ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৭৫৫ রান করেছেন ৩৭.৭৫ গড়ে।

তানভির দেশের ঘরোয়া ক্রিকেটে খেলছেন অনেক দিন থেকেই। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৬ সেঞ্চুরিতে ২ হাজার ২০৯ রান করেছেন ৩৪.৫২ গড়ে। লেগ স্পিনে উইকেট ৮৪টি। কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছিলেন ৪ উইকেট নিয়ে।  মূলত লেগ স্পিন ভাবনায়ই নেওয়া হয়েছে তাকে।
আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে অস্ট্রেলিয়া যাবে প্রস্তুতি ক্যাম্পের ক্রিকেটাররা। সিডনিতে ক্যাম্প হবে দিন দশেকের। নিউ জিল্যান্ডে বাংলাদেশের প্রথম ওয়ানডে ২৬ ডিসেম্বর।

প্রস্তুতি ক্যাম্পের দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, মোহাম্মদ শহীদ, এবাদত হোসেন, তানভির হায়দার।

স্ট্যান্ড বাই: শাহরিয়ার নাফিস, আব্বুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন, রুবেল হোসেন।


সূত্র:bdnews24

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.