রাবিতে শিক্ষকদের চেম্বারে হিযবুত তাহরীরের প্রচারপত্র

By Unknown সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের চেম্বারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের প্রচারপত্র পাওয়া গেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেক শিক্ষকের চেম্বারে এ প্রচারপত্র দেখা যায়। তবে কে বা কারা এ প্রচারপত্র দিয়ে গেছে তা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিভিন্ন সময় শিক্ষকরা চেম্বার খোলার সময় একটি সাদা খাম দেখতে পান। খামের উপরে পত্রের প্রেরকের নাম লেখা রয়েছে, ‘ÔAbdullah, CMO, HT’। ‘বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি কী হবে: তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার নামে ধর্মনিরপেক্ষতাবাদ নাকি ইসলাম?’- শিরোনামের প্রচার পত্রটিতে সংগঠনটির মিডিয়া অফিসের সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর (০১৭৯৮৩৬৭৬৪০) ও ইমেইল (htmedia.bd@outlook.com) রয়েছে।

প্রচারপত্রে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের উদাহরণ দিয়ে ধর্মনিরপেক্ষবাদের বিরোধিতা করে শেখ হাসিনা সরকারের সমালোচনা করা হয়। এছাড়া পত্রে আইএসের কর্মকাণ্ডকে ইসলামবিরোধী উল্লেখ করে গুলশান হামলার সমালোচনা করা হয়।

এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ নিয়ে ইসলামী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অপতৎপরতার মাধ্যমে মুসলিমদের আতঙ্কিত করাকে নজিরবিহীন বলে উল্লেখ করা হয়। শেষে কুফর ধর্মনিরপেক্ষতাবাদকে প্রত্যাখান করে বর্তমান সরকারকে অপসারণ করে ইসলামের ভিত্তিতে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্ট্রর অধ্যাপক মজিবুল হক আজাদ খান সাংবাদিকদের বলেন, আমার চেম্বারসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি শিক্ষকের চেম্বরেই এমন একটি চিঠি দেয়া হয়েছে। এ চিঠিগুলো আজ সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বিলি হতে পারে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশই প্রচারপত্র বিতরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তবে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি এখনও জানেন না বলে জানিয়েছেনে।

সূত্র:jagonews24

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.