ভারতে এবার জাপানি নারীকে ধর্ষণ

By Unknown রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
ভারতে আবারো ধর্ষিত হলেন এক বিদেশিনী। এবার কর্ণাটকে এক জাপানি নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শনিবার কোভালামে ৩৫ বছর বয়সী এক প্রতিবেশী ওই জাপানি নারীকে ধর্ষণ করেন। পরে ধর্ষিতার অভিযোগে তেজা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, নির্যাতিত ওই নারী শুক্রবার কোভালামে এসে স্থানীয় এক হোটেলে উঠেছিলেন। আর সেখানেই কারুশিল্পের দোকান রয়েছে ধর্ষক যুবকের পরিবারের।

পরে ওই হোটেলের কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় জাপানি ওই নারীকে উদ্ধার করে থিরুভানাথাপুরামের সরকারি হাসপাতালে ভর্তি করেছেন কর্মকর্তারা। এ ঘটনায় ভারতীয় পেনাল কোড ৩৭৬ (ধর্ষণে শাস্তি) ধারায় তেজার বিরদ্ধে মামলা নথিভুক্ত করেছে পুলিশ। তেজাকে গ্রেফতার করা হয়েছে।
পরে পুলিশ ওই হোটেলে গিয়ে ঘটনার আলামত এবং জাপানি নারীর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।

সূত্র:manobkantha

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.