কাশ্মীরে যাত্রীবাহী বাসে ভারতের গুলি, নিহত ৯

By Unknown বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনার ছোড়া গুলিতে একটি বাস বিধ্বস্ত হয়ে কমপক্ষে নয় জনের প্রাণহানি ঘটেছে। খবর আল জাজিরার।

বুধবার ভারতীয় সেনারা সীমান্তে ভারী গোলা বর্ষণ শুরু করে। ওই গোলার আঘাতেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বাস বিধ্বস্ত হয় বলে দাবি করা হয়েছে।

স্থানীয় ডিএসপি নিলাম ভেলি মাকসুদ জানান, সকাল সাড়ে আটটার দিকে যাত্রীবাহী বাসটিতে ভারতীয় গোলা এসে আঘাত করে। এতে পুরো বাসটিই বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই নয় জন নিহত হন। এরপর উদ্ধারকারী অ্যাম্বুলেন্স এবং স্থানীয়দের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে ভারী গোলার আঘাতে প্রাণহানির ঘটনা এমন সময় ঘটলো যখন পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের তিন বিএসএফ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

সূত্র:bd-pratidin
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.