জমে উঠেছে বিপিএল। আজ এক দল শীর্ষে তো কাল আরেক দল। এভাবেই চলছে এখন বিপিএলে পয়েন্ট টেবিল ভাঙা গড়ার খেলা। আজ (সোমবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে ৩ উইকেটে হারিয়েছে সাব্বির-মিরাজের রাজশাহী কিংস।
দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ১৮৩ রান করেও জয় পেলো না মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ উইকেটে হেরে গেলো গতবারের চ্যাম্পিয়নরা। এই জয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এলো চিটাগাং। বরিশালকে ঠেলে দিলো পাঁচ নম্বরে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।
৬ ম্যাচে ৫ জয়ে তাদের পয়েন্ট ১০। ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা ডায়নামাইটস। রাজশাহী ৬ ম্যাচে ২ জয়ে রয়েছে টেবিলের ৬ষ্ঠ স্থানে। চিটাগাংয়ের পয়েন্ট ৭ ম্যাচে ৬। কুমিল্লার ৭ ম্যাচে অর্জন মাত্র ২।
বিপিএলের পয়েন্ট টেবিল

দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | রান রেট |
রংপুর রাইডার্স | ৬ | ৫ | ১ | ১০ | +০.৭৫৭ |
খুলনা টাইটান্স | ৭ | ৫ | ২ | ১০ | -০.২৮২ |
ঢাকা ডায়নামাইটস | ৭ | ৪ | ৩ | ৮ | +০.৯৮৩ |
চিটাগাং ভাইকিংস | ৭ | ৩ | ৪ | ৬ | -০.০৯৭ |
বরিশাল বুলস | ৬ | ৩ | ৩ | ৬ | -০.৩৭১ |
রাজশাহী কিংস | ৬ | ২ | ৪ | ৪ | -০.৩২৭ |
কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ৭ | ১ | ৬ | ২ | -০.৬৫৫ |

Social Links: