সুবহানাল্লাহ, ছোট্ট এই দোয়াটি পাঠ করলে ১০ লাখ নেকি লাভ হয়

By Unknown মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬
ইসলাম ডেস্ক: হযরত ইমাম তিরমিযী রহমাতুল্লাহি আলাইহি এবং হযরত ওমর ফারুক রাযিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণনা, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এ দুআটি পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় দশ লাখ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে দশ লাখ গুনাহ
মুছে দেয়া হবে।
দোয়াটি হলো: لااله الاالله وحده لاشريك له الملك وله الحمد يحي ويميت وهوحي لايموت بيده الخير وهوعلي كل شيء قدير
অর্থ: আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। তিনি একক। তাঁর কোন শরিক নেই। তাঁর জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তাঁর জন্যই সমস্ত প্রশংসা। তিনি জীবন দেন, মৃত্যু দেন। তিনি জীবিত আছেন, মারা যাবেন না কখনোই। সমস্ত কল্যাণ তাঁর নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান।
মহান আল্লাহ তায়ালা এই দোয়াটির উপর সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমিন

সূত্র:bn.mtnews24
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.