টেস্ট র‌্যাংকিংয়ে তামিমের উন্নতি

By Unknown বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬
টেস্ট র‌্যাংকিংয়ে তামিমের উন্নতি হয়েছে। চট্টগ্রাম টেস্টে ৭৮ ও ৯ রানের দু’টি ইনিংস খেলেন তামিম। র‌্যাংকিং-এর ২৬তম স্থানে থেকে খেলতে নেমে দু’ধাপ উপরে উঠেছেন তিনি। দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি। 

এদিকে টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের শীর্ষ ১শ’তে স্থান পেয়েছেন সাব্বির রহমান।

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক টেস্টে ১৯ ও অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে র‌্যাংকিং তালিকায় নাম উঠলো সাব্বিরের। ৯২তম স্থানে রয়েছেন তিনি।

তামিম ও সাব্বিরের র‌্যাংকিং অবস্থান ভালো হলেও, বাংলাদেশের অন্যান্য টপ-অর্ডার ব্যাটসম্যানদের উন্নতি হয়নি। 
 

চট্টগ্রাম টেস্টে শূন্য ও ২৭ রান করা মুমিনুল তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন। ৩১ ও ২৪ রান করা সাকিব আল হাসান এক ধাপ পিছিয়ে ২৮ নম্বরে অবস্থান করছেন। এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমও।

৪৮ ও ৩৯ রান করেও ৪০তম স্থানে নেমে যেতে হয়েছে মুশফিকুর রহিমকে। দুই ধাপ পিছিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ অবস্থান করছেন ৪৯ নম্বরে।

প্রথম টেস্টে ৩৮ ও ১৭ রান করেন রিয়াদ। তবে কোন উন্নতি বা অবনতি হয়নি ইমরুল কায়েসের। প্রথম টেস্টে ২১ ও ৪৩ রান করেছিলেন ইমরুল। 
বাংলাদেশী ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাংকিং 
খেলোয়াড়বর্তমান র‌্যাংকিংবর্তমান রেটিংপূর্বের র‌্যাংকিং
তামিম ইকবাল  ২৪৬২৮২৬
মুমিনুল হক২৭ ৬১৫ ২৩
সাকিব আল হাসান 
২৮ ৬১৪ ২৭
মুশফিকুর রহিম৪০৫৩৯৩৯
মাহমুদুল্লাহ রিয়াদ
৪৯ ৫০২৪৭
ইমরুল কায়েস
৫৫ ৪৬০ ৫৫
নাসির হোসেন
৬১ ৪১৭ ৬১
সাব্বির রহমান৯২ ৩০১ ---
লিটন দাস৯৭২৬৭৯৫


সূত্র:juganto

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.