খেলা চলাকালে মাঠে মাশরাফি-ভক্তের কাণ্ড

By Unknown শনিবার, ১ অক্টোবর, ২০১৬
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আজব কাণ্ড ঘটালেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার এক ভক্ত।
 
খেলা চলাকালে নিরাপত্তারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে হঠাৎ দৌঁড়ে মাঠে ঢুকে পড়েন তিনি। দৌঁড়ে মাশরাফির কাছে যান ওই ভক্ত।
 
তখন ২৮ দশমিক ২ ওভারের খেলা চলছিল। বল করছিলেন পেসার তাসকিন আহমেদ। ঠিক সেসময় মাঠে ঢোকেন ওই ভক্ত।
 
নিরাপত্তকর্মীরা সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে ভক্তকে আটক করার চেষ্টা করেন। তবে মাশরাফি তাকে জড়িয়ে ধরে নিরাপত্তাকর্মীদের হাত থেকে রক্ষা করেন। পরে নিরাপত্তাকর্মীরা ওই ভক্তকে মাঠ থেকে বাইরে নিয়ে যান।
 
এসময় খেলা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।


সূত্র:jugantor

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.