ফোনে কথা বলুন সবসময় ডান হাত দিয়ে!

By Unknown শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬
ফোনে কথা বলার ক্ষেত্রে অনেক সময় আমাদের কথা শুনতে অসুবিধা হয়। অন্য পক্ষের কথা কেটে কেটে আসে। কিংবা যাকে ফোন করছেন তিনি আপনার কথা ঠিকমতো শুনতে পান না। তাহলে সহজ সমাধান হিসেবে এক হাত থেকে অন্য হাতে নিয়ে নিন আপনার ফোন। ডেনমার্কের আলবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করছেন, ডান নাকি বাঁম- কোন হাতে ফোন ধরা হচ্ছে, তার উপর অনেকখানি নির্ভর করে ফোনের রিসেপশন। গবেষকদলের প্রধান অধ্যাপক গার্ট ফ্রোল্যান্ডের দাবি, ‘যখন কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, তখন আপনার কথা তিনি কতটা স্পষ্টভাবে শুনতে পাবেন, কিংবা আপনি তাঁর কথা কতটা স্পষ্টভাবে শুনতে পাবেন তার সবটাই নির্ভর করে ফোনের ভিতর থাকা অ্যান্টেনার উপর। আর এই অ্যান্টেনা কতটা ভালভাবে কাজ করবে তা নির্ভর করে ফোনের সঙ্গে আপনার মাথা ও হাতের অবস্থানের উপর।’ গার্ট এবং তাঁর সহযোগী গবেষকদের বক্তব্য, ফোনে কথা বলার সময়ে সর্বদা ডান হাতে ফোন ধরুন। কারণ সমীক্ষায় দেখা গিয়েছে, কোনো ফোন যদি ডান হাতে ধরা হয়, তাহলে বাঁ হাতে ফোন ধরার তুলনায় অন্তত ২০ গুণ ভাল রিসেপশন মেলে। ফলে এবার থেকে ফোন করার সময় ভুলেও বাঁ হাতে ফোন ধরবেন না। সবসময়ে ডান হাতে ফোন ধরে কথা বলুন। এছাড়াও খারাপ রিসেপশনের সমস্যা থেকে বাঁচতে আরো কয়েকটি কৌশল কাজে লাগাতে পারেন। যেমন- ১. ফোনে টাওয়ার না পেলে, একবার এয়ারপ্লেন মোডটা চালু করে আবার অফ করে দিন। দেখবেন, পুরো টাওয়ার পাওয়া যাচ্ছে। ২. ইয়ারফোন বা হেডফোনে কথা বলুন। এই কৌশলে অনেক সময়েই ফোনের রিসেপশন ভালো হয়ে যায়। ৩. যদি ওয়াই ফাই সংযোগের সুবিধা থাকে তাহলে ইন্টারনেট কল করার সময়ে অবশ্যই ওয়াই ফাই ব্যবহার করুন।


সূত্র: এবেলা

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.