সবার অংশগ্রহণে নির্বাচন আমরাও চাই : হাছান মাহমুদ

By Unknown রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ন্যায় বিচারের স্বার্থে পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিশেষ ট্রাইবুনালে বিচারের দাবি জানিয়েছেন।
আজ রোববার আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ যে ভাবে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করা হয়েছে, বিশ্ব রাজনীতিতে নিরীহ মানুষ মারার এমন জঘন্য দৃষ্টান্ত আর নেই। এ ঘটনার বিচার না হলে দেশে সু শাষন প্রতিষ্ঠিত হবে না। তাই পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা হিসেবে খালেদা জিয়ার বিশেষ ট্রাইবুনালে বিচার করা উচিত।
বিএনপি ক্ষমতায় থাকলে শুধু রামপাল নয়, দেশে কোনো বিদ্যুৎ কেন্দ্রই হতো না দাবি করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় বিদ্যুৎ খাতে ২১ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। অথচ এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও বাড়েনি।
সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবির জবাবে হাছান মাহমুদ বলেন, সবার অংশগ্রহণে নির্বাচন হোক সেটা আমরাও চাই। ২০১৪ সালের নির্বাচনের মতো ভুল সিদ্ধান্ত না নিয়ে সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসার প্রস্তুতি নিন।



সূত্র:dailynayadiganta
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.