মাসিক আয় ১৬ হাজার হলেই কর: অর্থমন্ত্রী

By Unknown সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬
সব নাগরিকের ওপরই কর আরোপের বিষয়ে দুই বছরের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সবার ওপর কর আরোপের একটি চিন্তাভাবনা চলছে। আগামী অর্থবছর থেকে এ সিদ্ধান্ত কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে। যাদের মাসিক আয় ১৬ হাজার টাকা থেকে শুরু, তাদের অবশ্যই কর দিতে হবে।

আজ সোমবার দুপুরে সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় ঈদের জামাতের স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন।

বেসরকারি চাকরিজীবীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি চাকরিজীবীদের আয়ের ব্যাপারে সরকারের ধারণা আছে। আমরা সেই অনুযায়ী কর আরোপ করব।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফরাসউদ্দিন কমিটির তদন্ত প্রতিবেদন ২২ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে জনসমক্ষে প্রকাশ করা হবে বলে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদন ২২-২৪ তারিখের মধ্যে পাবলিক করা হবে, এতে বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট নগরের শাহী ঈদগাহে ঈদের জামাত চলাকালে চার স্তরের নিরাপত্তা থাকবে বলে অর্থমন্ত্রীকে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ রহমত উল্লাহ। এ সময় পুলিশ কর্মকর্তা অর্থমন্ত্রীকে নিরাপত্তার বিষয়ে ব্রিফ করেন।
ঈদগাহ পরিদর্শনকালে অর্থমন্ত্রীর সঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব উপস্থিত ছিলেন।

সূত্র:.prothom-alo

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.