মেসিবিহীন আর্জেন্টিনার ড্র

By Unknown মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
বিশ্বকাপ বাছাই পর্বে ভেনিজুয়েলার সঙ্গে ড্র করেছে মেসিবিহীন আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় ভোরের ম্যাচটি ২-২ ব্যবধানে শেষ হয়।

এক পর্যায়ে মনে হচ্ছিল, বাউজার শিষ্যরা পয়েন্ট খোয়াতে যাচ্ছে। ঘরের মাঠে প্রথমার্ধের ৩৫ মিনিটে মালাগার মিডফিল্ডার জুয়ান পাবলোর গোলে এগিয়ে যায় ভেনিজুয়েলা।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে আর্জেন্টিনা। কিন্তু শুরুতেই ৫৩ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলেন ফরোয়ার্ড জোসেফ মার্টিনেজ।

সেখান থেকেই ঘুরে দাঁড়ায় ডি মারিয়ারা। খেলার ৫৮ মিনিটে ফরোয়ার্ড লুকাস প্যারাতো ব্যবধান কমান। আর শেষ দিকে ৮৩ মিনিটে ডিফেন্ডার নিকোলাস ওটামান্দির গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এর ফলে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষস্থান হারালো আর্জেন্টিনা। আট ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তারা তৃতীয়।

দিনের অপর ম্যাচে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। আর আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে উরুগুয়ে।

এ অঞ্চল থেকে সরাসরি চারটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পয়েন্ট টেবিলের চতুর্থ দল কলম্বিয়া, ১৩ পয়েন্ট নিয়ে।

- jugantor

Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.