৭ পাকিস্তানি তারকাকে ভারত ছাড়ার হুমকি

By Unknown রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তাপের আঁচ এসে পড়েছে বিনোদন জগতেও। কাশ্মিরের ‘উরি হামলা’ ঘটনার একদিন পর পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার হুমকি দিলো মহারাষ্ট্র নাভনির্মান সেনা (এমএনএস)।


এমএসএন এর 'ছাত্রপথ সেনার' মুখপাত্র আমে খোপকার এই হুমকি দেন। খোপকার তার বক্তব্যে বলেন, “আমরা পাকিস্তানি তারকাদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এর মাঝে যদি তারা ভারত ছেড়ে না গেলে  ধাক্কা দিয়ে তাদের বের করে দেয়া হবে।”

‘এমএনএস’ এর এ হুমকির ফলে বলিউড ক্যারিয়ার নিয়ে শঙ্কিত রয়েছেন এ তারকারা। এছাড়াও পাকিস্তানি তারকাদের নিয়ে ছবি বানাচ্ছেন যে নির্মাতারা তারাও  এ হুমকিতে বেশ বিপদে পড়েছেন।

এ মুহুর্তে ভারতে রয়েছেন বেশ ক’জন পাকিস্তানি তারকা। এদের মাঝে রয়েছেন ফাওয়াদ খান, আলী জাফর,মাহিরা খান, রাহাত ফাতেহ আলী খান, মাহিরা খান, ইমরান আব্বাস এবং মাওরা হোকেনের মত তারকাও। তাদের প্রত্যেকের হাতেই বড় কাজ রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ইতোমধ্যে, কারান জোহারের ‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’ সিনেমাতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ফাওয়াদ খান। সামনে তার অভিনয়ের কথা রয়েছে ক্যাটরিনার বিপরীতে।আরেক পাকিস্তানি অভিনেতা আলী জাফর এর অভিনয়ের কথা রয়েছে শাহরুখ খান এবং আলিয়া ভাটের সাথে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায়।

অন্যদিকে শাহরুখের সাথে ‘রেইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে অভিনত্রী মাহিরা খানের। পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফাতেহ আলী খান গানের কাজ নিয়ে এ মুহুর্তে ব্যস্ত রয়েছেন বলিউডে। অভিনেত্রী মাওয়া হকেন ‘সানাম  তেরি কাসাম’ সিনেমার পরে হাতে এসেছে বেশ কিছু নতুন ছবি।

এর আগে একইভাবে ‘শিব সেনা’র হুমকির মুখে পড়ে মুম্বাইয়ের অনুষ্ঠান বাতিল করতে হয়েছিলো পাকিস্তানি গজলশিল্পী গুলাম আলীকে।


সূত্র:.bdnews24
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.