প্রধানমন্ত্রীর ‘গণঅভ্যর্থনা’ কর্মসূচিতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

By Unknown শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬
শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরের কাছে বলাকা ভবনের কাছ থেকে তাকে আটক করা হয় বলে বিমানবন্দর থানার ওসি নুর ই আজম জানিয়েছেন।

আটক সেলিম খান ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য বিষয়ক সম্পাদক। আগ্নেয়াস্ত্রটি তার লাইসেন্স করা বলে ‍পুলিশ জানিয়েছে।

সন্ধ‌্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে নামবেন। এরপর সড়ক পথে তিনি গণভবনে যাবেন। এই পুরো পথে দাঁড়িয়ে তাকে গণঅভ‌্যর্থনা দেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

ওসি আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল সোয়া ৫টার দিকে সেলিমকে বলাকা ভবনের সামনের রাস্তা থেকে পিস্তলসহ আটক করা হয়।

“অস্ত্রটির লাইসেন্স রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর কোনো প্রোগামে কেউ আগ্নেয়াস্ত্র আনতে পারেন না বলেই তাকে আটক করা হয়েছে।”

আগ্নেয়াস্ত্রটিতে দুই রাউন্ড গুলিও ছিল বলে ওসি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একদিন আগে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের এই কর্মসূচিতে সুশৃঙ্খলভাবে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছিলেন।

সূত্র:bdnews24

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.