যেসব কাজ আপনার ত্বকের ক্ষতি করছে

By Unknown সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
আমরা সুন্দর হতে চাই, কিন্তু ত্বককে নিরাপদ রাখতে হবে সেই চিন্তা কি করি? অনেকেই সেটা করি না। ত্বককে সুন্দর রাখার চিন্তায় আমরা ভুলেই যাই ত্বকের নিরাপত্তার কথা। হিতে বিপরীত হয়ে তখন আমাদের সৌন্দর্য এবং স্বাস্থ্য দুই-ই নষ্ট হয়। জেনে নিন তেমন কিছু কাজের কথা যা আপনার ত্বককে ঝুঁকিতে ফেলে।

১) অপরিচিত ফেসিয়াল পিল-অফ মাস্ক ব্যবহার করা

পিল-অফ মাস্ক হলো সেগুলো, যা শুকিয়ে গেলে টেনে মুখ থেকে উঠিয়ে ফেলা যায়। কিছু কিছু পিল অফ মাস্ক আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। এগুলো বাসায় ব্যবহারের জন্যই তৈরি। কিন্তু ইদানিং অনেকেই অনলাইন থেকে রূপচর্চার পণ্য কিনে থাকেন। তারা হয়তো ভালো মনে করে এমন একটা পিল-অফ মাস্ক কিনে ফেললেন যা আসলে অতিরিক্ত শক্তিশালী এবং শুধুমাত্র পার্লারে ব্যবহার করার কথা। এগুলোর প্যাকেটের গায়ে সাধারণত “ইন-অফিস-স্ট্রেংথ” কেমিকেল পিল লেখা থাকে। এতে আপনার ত্বক পুড়ে যাবারও সম্ভাবনা থাকে।

২) নিজে থেকে সানস্ক্রিন তৈরি করবেন না

নিজেই তৈরি করুন অমুক লোশন, অমুক মেকআপ, DIY ইত্যাদি জিনিস তৈরি করেন খুব শখ করে। কিন্তু এভাবে ভুলেও সানস্ক্রিন তৈরি করতে যাবেন না। অনেকেই কমার্শিয়াল সানস্ক্রিনে থাকা কেমিকেলের ভয়ে নিজেই তৈরি করে নিতে চান। কিন্তু নিজেই তৈরি করতে গেলেও আপনার জিঙ্ক অক্সাইড ব্যবহার করতে হবে আর সেটা নিজেও তেমন একটা নিরাপদ নয়। এসব কারণে ঘরে তৈরি করার বদলে কিনে নেওয়াটাই নিরাপদ। আর সানস্ক্রিন ব্যবহার করতে না চাইলে ব্যবহার করতে পারেন সানগ্লাস, লম্বা হাতা আছে এমন পোশাক, চওড়া কিনারের টুপি ইত্যাদি।

৩) একাধিক নতুন রূপচর্চার পণ্য ব্যবহার করবেন না

একই পণ্য ব্যবহার করতে করতে তা ত্বকে সয়ে যায়। কিন্তু হুট করে একাধিক নতুন পণ্য ব্যবহার করা শুরু করলে আপনার ত্বক তাতে অস্বস্তিতে ভুগবে এবং হয়তো কোন অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না কোন পণ্যের কারণে আপনার অ্যালার্জি দেখা দিয়েছে। দিনে একের বেশি নতুন প্রোডাক্ট ত্বকে ব্যবহার করবেন না।

৪) কোন পণ্য অতিরিক্ত ব্যবহার করবেন না

অল্প একটু ক্রিম মেখে যদি এক সপ্তাহে ফর্সা হওয়া যায়, বেশি করে মাখলে আরও কম সময়ে ফর্সা হওয়া যাবে? অথবা বেশি করে স্ক্রাবার ব্যবহার করলে কি মুখের সব দাগ একদিনেই চলে যাবে? এমন চিন্তা অদ্ভুত হলেও অনেকেই ভাবেন বেশি করে প্রোডাক্ট ব্যবহার করলে তাড়াতাড়ি ত্বক সুন্দর হয়ে যাবে। এটা করতে গিয়ে অনেকেই ত্বকের দফারফা করে ফেলেন। খুব দ্রুতই ত্বক বুড়িয়ে যাবে এমন কাজ করলে। সুতরাং বুঝেশুনে ব্যবহার করুন আপনার বিউটি প্রোডাক্টগুলো।

৫) চশমা ব্যবহারে ভুল

চশমা এমন একটি জিনিস যা দিনের অনেক বড় একটা সময় আমাদের মুখের ত্বকে লেগে থাকে। এ কারণে চশমা নিয়মিত পরিষ্কার রাখা খুব জরুরী, নয়তো চশমায় লেগে থাকা ধুলোময়লা ত্বকের ক্ষতি করে। বিশেষ করে নাকের ওপর বসে থাকা অংশটি পরিষ্কার রাখা জরুরী। এছাড়াও, দৃষ্টিশক্তি খারাপ অথচ চশমা নিচ্ছেন না-এটাও কিন্তু ত্বকের জন্য খারাপ। চোখ কুঁচকে দেখার চেষ্টা করতে থাকলে দ্রুতই চোখের আশেপাশের ত্বকে দেখা দিতে পারে বলিরেখা। এ কারণে চশমা দরকার হলে ব্যবহার করুন।


সূত্র:protidinersangbad
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.