ব্যাচেলর মেয়ের কষ্টকর জীবনের গল্প

By Unknown শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
নাটকটি দেখলে সবাই বুঝবে, এই শহরে একা একজন মেয়ের বাসা পাওয়া কত কঠিন। আর পেলেও সে বাসায় থাকতে গিয়ে কত ঝক্কিঝামেলা পোহাতে হয়।’ বলছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কিছুদিন আগে শুটিং করা নাটক ‘চিলেকোঠার গল্প’ নিয়ে এ কথা বলছিলেন তিনি।
প্রসূন রহমানের রচনায় ফয়সাল রাজিবের পরিচালনায় নাটকটিতে আরও আছেন মীর রাব্বী, ঝুনা চৌধুরী, ফারহানা মিঠু। গত মাসের শেষ দিকে নাটকটির শুটিং হলো পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাসহ বিভিন্ন জায়গায়।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, একটা ব্যাচেলর মেয়ের ঢাকা শহরে একা থাকার কষ্ট ও বাসা পাওয়ার জটিলতা ও নানা ধরনের সমস্যা নিয়ে নাটকটির গল্প।
নাটকটি প্রচারিত হবে দেশ টিভিতে আজ রাত ৮টা ৪০ মিনিটে।



সূত্র:prothom-alo
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.