আট মাসে পাঁচ ট্রফি, সঙ্গে বিবিও!

By Unknown মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
গত আট মাস ধরে জীবনের সবচেয়ে সোনালী সময় পার করছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেল। এই সময়ের মধ্যে যেখানে খেলছেন, সেখানেই হয়েছেন চ্যাম্পিয়ন। যেন বিষয়টা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে।
 
এরই ধারাবাহিকতায় গতবছর ডিসেম্বর মাসে তিনি জিতেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেই ছিল শুরু।
 
এরপর তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাস ক্রিকেট লিগেও জেতেন সিডনি থান্ডারের হয়ে।
 
তারপর রাসেল চলে আসেন ফের উপমহাদেশে। এবার তিনি পাকিস্তান ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে।
 
তিন দেশের লিগ খেতাব জেতার পর আন্দ্রে রাসেল নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে চ্যাম্পিয়ন হন টি ২০ বিশ্বকাপে।
 
সর্বশেষ তিনি জিতলেন তার দেশেরই ক্যারিবিয়ান ক্রিকেট লিগে। সেখানেও তিনি জ্যামাইকার হয়ে চ্যাম্পিয়ন হলেন।
 
এদিকে জয়ের ধারাবাহিকতায় রাসেল আসল কাজটিও সেরে ফেলেছেন। জীবন সঙ্গী খুঁজে বিয়েটাও সেরে ফেলেছেন তিনি।

jugantor

Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.