অলিম্পিক চলাকালীন দুই পা ভেঙে শেষ জিমন্যাস্টের (দেখুন ভিডিও)

By Unknown সোমবার, ৮ আগস্ট, ২০১৬
অনলাইন ডেস্ক ॥ রিও অলিম্পিকের প্রথম দিনে একটি মারাত্মক দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছে সারা বিশ্বের জিমন্যাস্টদের। ফরাসি জিমন্যাস্ট সামির আইত সাইদের দুই পাই ভেঙে গেছে। নতুন পয়েন্ট সিস্টেম তাতে প্রশ্নের মুখে পড়েছে। যার জন্য প্রতিযোগীদের বিপজ্জনক সব এক্সারসাইজ করতে হয়।

২৬ বছরের সাইদ রিং স্পেশালিস্ট। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নও বটে। ২০১২ লন্ডন অলিম্পিক তিনি মিস করেছিলেন ইনজুরির কারণে। জিমন্যাস্টিক্স এ ফ্রান্সের বড় ভরসা ছিলেন। কিন্তু প্রথম দিনেই হরর দুর্ঘটনার শিকার সাইদ।

রিও অলিম্পিক অ্যারেনায় ভল্ট শেষ করে ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সাইদ। উঠতে পারেননি আর। পায়ের নিচের অংশ উল্টে গেছে। হাঁটু মারাত্মক ক্ষতিগ্রস্থ। পরে জানানো হয়, দুই পাই ভেঙেছে তার।

জিমন্যাস্টিক্সের পারফেক্ট টেন পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আসে ২০০৪ এথেন্স অলিম্পিক বির্তকের পর। এখন পয়েন্ট শুরু হয় ১০ থেকে। আর বাড়তি পয়েন্টের জন্য জিমন্যাস্টদের বিপজ্জনক কসরৎ করতে হয়।

Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.